নিজস্ব প্রতিবেদকঃ | রবিবার, ১৪ জুন ২০২৬ | প্রিন্ট | 18 বার পঠিত | পড়ুন মিনিটে
২০১১ সালের এই দিনে ঢাকার ল্যাবএইড হাসপাতালে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আজ তাঁর এই ১৫তম প্রয়াণ দিবসে মরহুমের পরিবার, রাজনৈতিক সহযোদ্ধা এবং কক্সবাজারবাসীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করা হচ্ছে।
রাজনৈতিক জীবনে মরহুম শাহ আলম ছিলেন একজন নীতিবান ও রাজপথের লড়াকু সৈনিক। দলের প্রতিটি সংকটময় মুহূর্তে এবং দুঃসময়ে তিনি অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অকাল প্রয়াণে কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা আজও অপূরণীয়।
নেতা শাহ আলমের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে কক্সবাজারবাসীসহ দেশ-বিদেশের সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তায়ালা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।