শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উখিয়ার আলোচিত স্বর্ণচুরি মামলার প্রধান আসামি গ্রেফতার

  |   শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   82 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উখিয়ার আলোচিত স্বর্ণচুরি মামলার প্রধান আসামি গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় জুয়েলার্সে প্রকাশ্য দিবালোকে আলোচিত স্বর্ণচুরির ঘটনায় অভিযুক্ত চোরকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তের পর শুক্রবার (১২ ডিসেম্বর) দিনভর চট্টগ্রাম শহরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আশরাফ আলী প্রকাশ বাছা (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে শুক্রবার রাত ১০ টার দিকে আশরাফকে থানায় নিয়ে এসে ভুক্তভোগীর দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বে দেওয়া উখিয়া থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) তপু বড়ুয়া।

তিনি বলেন, ‘ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফ ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। বাকিদের গ্রেফতার ও চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে।’

গত ৩ ডিসেম্বর (বুধবার) উখিয়া সদরে স্থানীয় সনজিত ধরের মালিকানাধীন মালতী জুয়েলার্স থেকে দুঃসাহসিক কৌশলে দুটি স্বর্ণের বাক্স হাতিয়ে নেয় সংঘবদ্ধ একটি চোরচক্র।

পরদিন ৪ ডিসেম্বর, ঐ ঘটনার সিসিটিভি ফুটেজ ও বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন টিটিএন এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

ভুক্তভোগী সনজিত ধর জানান, ‘আমার কয়েক লাখ টাকার স্বর্ণ কৌশলে চুরি করেছে তারা। সিসিটিভি ফুটেজ দেখে কেউ চিনে থাকলে জানানোর অনুরোধ করেছিলাম এবং থানায় অভিযোগ দিয়েছিলাম। সাংবাদিকরা আমাকে সহযোগিতা করেছেন ফলে আজ একজন অপরাধী ধরা পড়ল, আশা করছি দ্রুত বাকিরাও ধরা পড়বে এবং আমি স্বর্ণগুলো ফিরে পাবো।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুর আহমদ বলেন, ‘ জননিরাপত্তায় পুলিশ বদ্ধ পরিকর, যেকোন অভিযোগকে গুরুত্ব দিই আমরা। নাগরিকদের স্বার্থে এমন তৎপরতা অব্যাহত থাকবে। ‘

গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ভুক্তভোগীর মামলায় আসামী হওয়ায় আদালতে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com