উখিয়া প্রতিনিধি: | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 69 বার পঠিত | পড়ুন মিনিটে
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমা’র নেতৃত্বে কোর্টবাজার স্টেশনসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে দিনব্যাপী এ অভিযান চালানো হয়।
এ সময় ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত মূল্য তালিকা টাঙানো, অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।