নিজস্ব প্রতিবেদকঃ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 50 বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা আমীর মোঃ রফিকুল্লাহ এবং সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদের এক যৌথ বিবৃতিতে টেকনাফ পৌরসভার ৮ নং ওয়ার্ডে অবস্থিত বিএনপি কার্যালয়ে সংঘটিত তথাকথিত অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দায়েরকৃত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
একইসাথে টেকনাফ পৌরসভা শাখার সভাপতি রবিউল আলম এবং সেক্রেটারি শাহ আলম পৃথক বিবৃতিতে এ মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন।
গত ৫ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টার সময় সংঘটিত বলে প্রচারিত অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিতভাবে সাজানো। এটি বিগত জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার হীন উদ্দেশ্যে সংগঠিত হয়েছে।
৭ এপ্রিল টেকনাফ থানায় দায়েরকৃত মামলাটি রাজনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে রেকর্ড করা হয়েছে বলে প্রতিয়মান হয়- যা সম্পূর্ণভাবে হয়রানিমূলক।
মামলায় যাদের আসামি করা হয়েছে তারা এলাকার সম্মানিত ব্যক্তি,জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত স্বনামধন্য ব্যবসায়ীএবং বিগত নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছেন। তাদের সামাজিক ও ব্যবসায়িকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
অবিলম্বে এ ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জোর দাবি জানানো হয়।