শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চাকরিজীবীদের বড় সুখবর, চলতি মাসেই টানা ৫ দিনের ছুটির সুযোগ

  |   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   91 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাকরিজীবীদের বড় সুখবর, চলতি মাসেই টানা ৫ দিনের ছুটির সুযোগ

সরকারি চাকরিজীবীদের জন্য আবারও লম্বা ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। চলতি এপ্রিলে ২ দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা ৫ দিনের লম্বা ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। দিনটি মঙ্গলবার পড়েছে। এই অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫-১৬ এপ্রিল) ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা ৫ দিনের ছুটি। কারণ, এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকছে।

এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোট ৭ দিনের সরকারি ছুটি ছিল। গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত লম্বা এই ছুটি কাটানোর পর গত ২৪ মার্চ থেকে অফিস-আদালতে আবারও স্বাভাবিক কর্মতৎপরতা ফিরে আসে। তবে এরমধ্যেই আবারও ৩ দিনের ছুটির সুযোগ পান সরকারি চাকরিজীবীরা।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত ২৬ মার্চ (বৃহস্পতিবার) একদিনের সরকারি ছুটি ছিল। পরের দু’দিন শুক্র ও শনিবারও ছিল সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে সদ্য টানা ৩ দিনের লম্বা ছুটি উপভোগের পর আবারও বড় ধরনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com