বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদকঃ   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

কক্সবাজারের রামুতে ৩২ লাখ টাকা চুরি এবং অপহরণ মামলার প্রধান আসামি মোঃ আরিফুল্লাহকে (২৬) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী চট্টগ্রাম থেকে নগদ ৪ লক্ষ ৩০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে রামু থানায় দায়েরকৃত মামলার (মামলা নং-১৯, ধারা: ৪৫৪/৩৮০/৩৬৪/৩৪ পেনাল কোড) প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে রামু থানা পুলিশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এক ঝটিকা অভিযান চালিয়ে ১ নং আসামি মোঃ আরিফুল্লাহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল্লাহ ৩২ লাখ টাকা চুরি এবং অপহরণের ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন নিউ মুরিং এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে নগদ ৪,৩০,০০০ (চার লক্ষ ত্রিশ হাজার) টাকা এবং ঘটনায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

​বাকি টাকার বিষয়ে আসামি জানায়, অবশিষ্ট অর্থ তার ভাই মোঃ নাসিরের কাছে রয়েছে। নাসির চট্টগ্রামের ইপিজেড এলাকায় মোবাইল ফোনের দোকানদার। বর্তমানে সে পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

​মামলার ভিকটিম গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে ধারা ১৬৪ মোতাবেক জবানবন্দি প্রদান করেছেন। জবানবন্দিতে ভিকটিম তাকে অপহরণ এবং টাকা চুরির ঘটনার রোমহর্ষক বর্ণনা দেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com