শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারে কোস্ট ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা প্রদান

দেশবিদেশ ডেস্ক:   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারে কোস্ট ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা প্রদান

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া ৪টি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন।

গত ৮ এপ্রিল ২০২৬ খ্রি. রাত ৯টার দিকে সংঘটিত অগ্নিকাণ্ডে চারটি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে সবকিছু হারিয়ে পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

ক্ষতিগ্রস্ত এসব পরিবারের দুর্দশা লাঘবে বুধবার (১৫ এপ্রিল ২০২৬) কোস্ট ফাউন্ডেশন প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করে।

সংস্থার নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় অনুদান বিতরণ করেন আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম এবং আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মো. আয়ুব আলী। এ সময় সংস্থার পক্ষে আরও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক মো. নুরুল আজিম ও লিগ্যাল অফিসার আব্দুর রহমান।

অনুদান বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের মধ্যে মাতামহুরি উপজেলার সাংগঠনিক সম্পাদক মো. সোয়াইবুল ইসলাম, কোনাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম এবং সদস্য সচিব মো. ইউনুছসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

অনুদানপ্রাপ্ত পরিবারগুলো হলো- হাফেজা খাতুন, আরমান রানা দিলু, মোহাম্মদ বাবুল ও কাউছার উদ্দিন।

এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ। কোস্ট ফাউন্ডেশন ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com