মোহাম্মদ শাহাবউদ্দীন, মহেশখালী | রবিবার, ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত | পড়ুন মিনিটে
সকাল ১১ টায় হোয়ানক ইউনিয়নে টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪ শত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এরপর কালারমারছড়া ইউনিয়নেও একইভাবে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪শত পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সংসদ সদস্য।
ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, “টানা অতিবৃষ্টির কারণে উপজেলার খেটে খাওয়া ও সাধারণ মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। বর্তমান সরকার ও প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। এই সংকট কাটিয়ে না ওঠা পর্যন্ত আমাদের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”
পৃথক এই চাল বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইমরান মাহমুদ ডালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুব্রত দাশ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।