মঙ্গলবার ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘খেলা শেষ, খোদা হাফেজ’, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

  |   সোমবার, ০৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   16 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘খেলা শেষ, খোদা হাফেজ’, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

জামায়াত-শিবির ও রাইট উইং বলয় মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার মাধ্যমে নির্বাচনি বৈতরণী পার করেছে ফেলেছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (৫ জুলাই) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পেজে ‘খেলা শেষ, খোদা হাফেজ!’ শীর্ষক একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেন, ‘খেলা শেষ, খোদা হাফেজ! রাইট উইং এক্টর আর কুশীলবদের ফার-রাইট এলেমেন্টস ইউজ করার ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসাবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনি বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাশি-রাইট উইং বলয়!’

মাহফুজ লিখেছেন, ‘কিন্তু, গত দুই বছর কীভাবে ফার-রাইট এলেমেন্টস কথিত রাইট-উইং কুশীলবদের দ্বারা সৃষ্ট-পুষ্ট হইল, সেকুলার-মুক্তিযুদ্ধে বিশ্বাসী মধ্যবিত্ত শ্রেণির মনে জুলাই নিয়ে বীতশ্রদ্ধা তৈরিতে ভূমিকা রাখলো এবং কাদের আস্কারায়-‘শরিকানা’য় এসকল ফার-রাইট এলেমেন্টস জুলাইকে একটা ‘ইসলামি’- ‘ঐতিহ্যবাদী’- ‘পুনর্জাগরণবাদী’ বিপ্লব বানানোর স্বার্থে অনলাইনে-অফলাইনে বেমেসাল মব-নৈরাজ্য চালালো- সেসব আশা করি বিজ্ঞজন বলা শুরু করবেন।’

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট।সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট।

পোস্টের শেষে মাহফুজ আলম লিখেছেন, ‘আমি গত বছরের শুরু থেকেই এসব ফার-রাইট গুন্ডাতন্ত্র আর ডিজিটাল মবের বিরুদ্ধে বলেছি। সেজন্য কুশীলবদের চক্রান্ত এবং ফুটসোলজারদের দৌরাত্ম্য কম সহ্য করতে হয়নি। সামনের দিনগুলি সবার জন্য Reckoning এর।’

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com