সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উখিয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, উখিয়া:   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উখিয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় উখিয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতারের সভাপতিত্বে চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনের জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ.টি.এম. কাওসার আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ১০০ জনের তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও সরকারের নির্দেশনা অনুযায়ী এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, এই অনুদান মানুষের দুর্দিনে পাশে থাকার একটি উদ্যোগ। তিনি উপস্থিত সবার কাছে দেশ ও জনগণের কল্যাণের জন্য দোয়া কামনা করেন এবং ভবিষ্যতেও সুখে-দুঃখে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ জন উপকারভোগীর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com