রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
মূল্যায়ন পরীক্ষায় প্রথম রোমানা আক্তার

কক্সবাজারে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন,

প্রেস বিজ্ঞপ্তি   |   শনিবার, ০৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   16 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজারে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন,

কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় সারাদেশের ৫০ জন সাংবাদিকের অংশগ্রহণে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালার সমাপনী দিনে অনুষ্ঠিত মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন সাংবাদিক রোমানা আক্তার।

গত ২, ৩ ও ৪ জুলাই কক্সবাজার পৌরসভার ঝাউতলাস্থ সাইমন রোডে অবস্থিত ওয়াস ট্রেনিং সেন্টারে (ডিপিএইচই)- এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ছিল ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা (মোজো), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার, ফ্যাক্ট-চেকিং এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে কার্যকর সংবাদ পরিবেশনের কৌশল।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক প্রফেসর ড. সলিমুল্লাহ খান, ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক ডা. এনায়েত করিম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী। কর্মশালা সঞ্চালনা করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফরিদুল আলম শাহীন।

আয়োজকরা জানান, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান গণমাধ্যমের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সক্ষমতা উন্নয়ন এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান প্রদানই ছিল এ কর্মশালার মূল উদ্দেশ্য।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com