বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
আর্জেন্টিনা ও আলজেরিয়া ম্যাচ

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি!

দেশবিদেশ ডেস্ক:   |   বুধবার, ১৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি!

বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক তুলে নিয়েছেন তিনি।

তবে ঐতিহাসিক এই জয় ছাপিয়ে এখন ফুটবল বিশ্বে তুমুল আলোচনা-সমালোচনা চলছে মেসির একটি ‘বিতর্কিত’ ট্যাকল নিয়ে। বিশ্লেষকদের দাবি, নিশ্চিত লাল কার্ডের হাত থেকে পার পেয়ে গেছেন এই জাদুকর।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র বিতর্ক। দল তখন ১-০ ব্যবধানে এগিয়ে।

ঠিক এমন সময় আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্ডিরকে পেছন থেকে একটি চ্যালেঞ্জ করেন মেসি, যেখানে তার বুটের স্টাড সরাসরি মান্ডির কাফের (পায়ের পেছনের পেশি) ওপর গিয়ে লাগে।

মান্দি কিছুক্ষণ মাঠে শুয়ে থাকলেও বড় কোনো ইনজুরিতে পড়েননি। রেফারি ফাউলের বাঁশি বাজালেও মেসিকে কোনো কার্ড দেখাননি। এমনকি মাঠের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও (ভিএআর) বিষয়টিকে ‘সিরিয়াস ফাউল’ হিসেবে বিবেচনা করে রেফারিকে লাল কার্ডের পরামর্শ দেয়নি।

মেসি কোনো কার্ড না পাওয়ায় ফুটবলপ্রেমীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ক্ষোভ প্রকাশ করছেন। মুহূর্তের মধ্যেই সেই ট্যাকলের ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়।

এক সমর্থক ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘এটি পরিষ্কার লাল কার্ড ছিল! অথচ ভিএআর চেকের পরও সে একটা হলুদ কার্ডও পেল না। হাস্যকর!’

আরেকজন মন্তব্য করেছেন, ‘নামটা মেসি বলেই সে পার পেয়ে গেল। অন্য কোনো ফুটবলার এই ফাউল করলে নিশ্চিত মাঠের বাইরে যেতে হতো।

ম্যাচ শেষে ইএসপিএন বিশ্লেষক আলে মোরেনো সরাসরি রেফারির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তার মতে, এটি কোনোভাবেই সাধারণ ফাউল ছিল না।

মোরেনো বলেন, ‘এটি শতভাগ লাল কার্ড ছিল। এই সিদ্ধান্তটি আবারও সেই পুরনো বিতর্ককে উসকে দিল যে, বড় মাপের তারকারা মাঠে সবসময় বাড়তি সুবিধা বা পক্ষপাতিত্ব পেয়ে থাকেন।’

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com