দেশবিদেশ ডেস্ক: | বুধবার, ১৭ জুন ২০২৬ | প্রিন্ট | 21 বার পঠিত | পড়ুন মিনিটে
অনুশীলনে পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ছবি : রয়টার্স
ওদিকে ডালাসে রাতের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ১৯৬৬-এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং দুইবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া।১৯৬৬ সালে তৃতীয় হওয়াটাই ফুটবল মহাযজ্ঞে পর্তুগালের সেরা সাফল্য। দীর্ঘ বিরতি দিয়ে ২০০৬ সালে তারা জায়গা করে নিয়েছিল সেমিফাইনালে। চার বছর আগে কাতারে তাদের বিদায়ঘণ্টা বাজে শেষ আটে।
ব্যর্থতা পেছনে ফেলে এবার সাফল্যের কালিতে নতুন গল্প লিখতে সংকল্পবদ্ধ পর্তুগাল। কঙ্গোর বিপক্ষে জিতে সেই পথচলার শুরুটা ইতিবাচকভাবে করার প্রত্যয় রবার্তো মার্তিনেজের দলের। গ্রুপ পর্বে পর্তুগালের রেকর্ড ঈর্ষণীয়! নিজেদের সর্বশেষ ১৫টি গ্রুপ পর্বের ম্যাচে তারা হেরেছে মাত্র দুটি। অবশ্য এই দুটি হারের সর্বশেষটিই ছিল দক্ষিণ কোরিয়ার কাছে ২০২২ সালে কাতার আসরে। স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বীরত্ব থেকে অনুপ্রেরণা নিয়ে কঙ্গোও চমকে দেবে না তো পর্তুগিজদের! ফুটবলে তো যেকোনো কিছুই ঘটতে পারে।