শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া    |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   148 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেজাম উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম নন্দীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নেজাম উদ্দিন ওই এলাকার মৃত আব্দুল জব্বার ফকিরের ছেলে।

স্থানীয় আইয়ুব নামের এক প্রত্যক্ষদর্শী জানান, দুপুরের দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় নেজাম উদ্দিন বাড়ির চারপাশে থাকা গাছের ডাল কাটতে গাছে ওঠেন। একটি গাছের ডাল কাটার পর আরেকটি গাছে উঠতেই হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা মৃত অবস্থায় তাকে গাছ থেকে নামিয়ে আনেন।

পেকুয়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু ছালেক বলেন, নেজাম উদ্দিন শান্ত ও পরিশ্রমী মানুষ ছিলেন। কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করতেন। বাড়ির গাছ কাটতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com