আজিজুল হক রানা- সীমান্ত প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 46 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী বাস ও টমটমের সংঘর্ষে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস মোড় সংলগ্ন কাকড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার-টেকনাফ মূল সড়কে টেকনাফগামী একটি পালকী বাস (কক্সবাজার ঝ-১১০২১৪) নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি টমটম গাড়িকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রে জানা যায়, সংঘর্ষের তীব্রতায় টমটমটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোর যাত্রী প্রাণ হারায়। দুর্ঘটনায় আরও প্রায় ৪ থেকে ৫ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয় জনতা ও ৩৪ বিজিবির ঘুমধুম বিওপির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ ফিল্ড হাসপাতালে প্রেরন করেন।
ঘটনার পরপরই ঘাতক বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।