দেশবিদেশ ডেস্ক: | শনিবার, ১৩ জুন ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাজিলের পক্ষে সহজ হবে না মরক্কোর বিরুদ্ধে জয় লাভ করা। এমন কি মরক্কোর কাছে ধরাশায়ী হতে পারে ব্রাজিল। কারণ গত বিশ্বকাপে মরক্কো সেমিফাইনালে গেলেও, জেতে পারেনি ব্রাজিল। প্রথম ম্যাচেই কঠিন দলের মুখোমুখি হচ্ছে ব্রাজিল।
এবারের বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ১৪ জুন ভোর ৪টায় তাদের প্রতিপক্ষ মরক্কো। এ ম্যাচের আগে চলুন দেখে নেয়া যাক, পরিসংখ্যানে দুদলের মধ্যে এগিয়ে কারা।
কাতার বিশ্বকাপ-ব্যর্থতার সেই ঘোরের বৃত্তে বন্দি থেকে মরক্কোর কাছে হেরে যায় ব্রাজিল।
ব্রাজিল লাতিন আমেরিকান দেশ, অন্যদিকে মরক্কো আরব-আফ্রিকান। দুই মহাদেশে অবস্থান হওয়ায় তাদের মুখোমুখি দেখা হয়েছে কমই। এখন পর্যন্ত মাত্র ৩ টি ম্যাচ খেলেছে তারা।
যেখানে দুইটি ম্যাচে ব্রাজিল জিতেছে। ১ টিতে জিতেছে মরক্কো। সর্বশেষ ম্যাচটি মরক্কো জয় লাভ করায় অনুপ্রেরণা ও খেলার গতি নিয়ে এবারে বিশ্বকাপে অঘটন ঘটাতেই পারে মরক্কো।
পরিসংখ্যানে ব্রাজিল এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে মরক্কোও কম যাচ্ছে না। কাতার বিশ্বকাপেই সেমিফাইনাল খেলেছে দলটি। যেখানে ফ্রান্সের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-০ গোলে হারে তারা। একই টুর্নামেন্ট ব্রাজিল বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। অর্থাৎ বলা যায়, ব্রাজিলের জন্য একটা চ্যালেঞ্জিং ম্যাচই অপেক্ষা করছে বিশ্বকাপে তাদের প্রথম খেলায়।
সর্ব ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল ৬ষ্ঠ স্থানে আর মরক্কো ৭ম স্থানে। এবার বুঝে নিন খুবই হাড্ডা হাড্ডি লড়াই্ হবে। সমর্থকরা জমজমাট ম্যাচ আশা করতেই পারেন।