দেশবিদেশ ডেস্ক: | শনিবার, ২৭ জুন ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত | পড়ুন মিনিটে
শুক্রবার (২৬ জুন) ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ভিনিসিয়ুসের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিনিসিয়ুস বলেন, ‘আমি শুধু প্রতিভা দেখি না। আমি পুরো বিষয়টি দেখি।’
রিয়াল মাদ্রিদের এই উইঙ্গারের মতে, রোনালদো ইংল্যান্ড, স্পেন, ইতালি ও পর্তুগালে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তার ভাষায়, ‘ক্রিশ্চিয়ানো ইংল্যান্ড, স্পেন, ইতালি ও পর্তুগালে নিজেকে প্রমাণ করেছেন। ভিন্ন লিগ, ভিন্ন সতীর্থ, ভিন্ন প্রজন্মের সঙ্গে খেললেও ফল সবসময় একই; গোল, শিরোপা এবং রেকর্ড।’
ভিনিসিয়ুস আরও বলেন, ‘তিনি (রোনালদো) কঠোর পরিশ্রমকে শিল্পে পরিণত করেছেন। তার শৃঙ্খলা, আত্মত্যাগ ও ধারাবাহিকতাও এক ধরনের প্রতিভা।’
সবশেষে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, ‘এ কারণেই আমার কাছে ক্রিশ্চিয়ানো রোনালদোই সর্বকালের সেরা ফুটবলার।’