শনিবার ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আর্জেন্টিনা ও কেপ ভার্দে ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করল এআই

  |   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আর্জেন্টিনা ও কেপ ভার্দে ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করল এআই

বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা ও কেপ ভার্দের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় শেষ ৩২-এর এই ম্যাচে মুখোমুখি হবে দু’দল। ম্যাচটি নিয়ে চলছে নানা ধরনের বিশ্লেষণ ও পূর্বাভাস। সেই আলোচনায় এবার যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

বিভিন্ন এআই মডেল, পরিসংখ্যানভিত্তিক তথ্য এবং দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিশ্লেষণ করে দেখা গেছে, এই ম্যাচে পরিষ্কার ফেবারিট আর্জেন্টিনা। দলীয় শক্তি, আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা, স্কোয়াডের গভীরতা এবং বড় ম্যাচে ধারাবাহিক সাফল্যের ভিত্তিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের সম্ভাবনা ৮০ থেকে ৮৫ শতাংশের মধ্যে রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে বিভিন্ন এআই বিশ্লেষণ। অন্যদিকে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা ১০ শতাংশেরও কম বলে ধারণা করা হয়েছে।

সম্ভাব্য ফল নিয়েও পূর্বাভাস দিয়েছে এআই। সবচেয়ে সম্ভাব্য স্কোরলাইন হিসেবে ধরা হয়েছে আর্জেন্টিনার ২-০ ব্যবধানে জয়। এ ছাড়া ৩-০ কিংবা ২-১ ব্যবধানেও ম্যাচটি জিততে পারে লাতিন আমেরিকার দলটি বলে মনে করা হচ্ছে। গোলদাতাদের সম্ভাব্য তালিকায় স্বাভাবিকভাবেই সবার ওপরে রয়েছেন লিওনেল মেসি। পাশাপাশি আর্জেন্টিনার আক্রমণভাগের আরও কয়েকজন ফুটবলারের গোল করার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

তবে পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে থাকলেও কেপ ভার্দেকে মোটেও হালকাভাবে দেখছে না এআই। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই দলটি নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিমধ্যে চমক দেখিয়েছে। পুরো টুর্নামেন্টে তাদের সংগঠিত রক্ষণ, শৃঙ্খলাবদ্ধ ফুটবল এবং দ্রুত পাল্টা আক্রমণ প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ফলে সুযোগ পেলে তারা যে অঘটন ঘটাতে পারে, সেটিও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

এআই বিশ্লেষণেও উল্লেখ করা হয়েছে, সম্ভাবনার হিসাব কখনোই ম্যাচের নিশ্চিত ফল নির্ধারণ করে না। ফুটবলের ইতিহাসে বহুবার দেখা গেছে, কাগজে-কলমে এগিয়ে থাকা দলকে হারিয়ে চমক দেখিয়েছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ। তাই সব পরিসংখ্যান ও পূর্বাভাসের পরও শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে কে জায়গা করে নেবে পরবর্তী পর্বে।

এর আগে এই ম্যাচ নিয়ে পূর্বাভাস দিয়েছে অপটা সুপার কম্পিউটারও। পাশাপাশি ঘানার এক তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, সব ধরনের পূর্বাভাসের চেয়ে বাস্তবতার উত্তর মিলবে ৯০ মিনিটের লড়াইয়েই।

 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com