শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উখিয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে শর্ট গান ও চাকুসহ এক অস্ত্র পাচারকারী আটক

  |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   88 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উখিয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে শর্ট গান ও চাকুসহ এক অস্ত্র পাচারকারী আটক

কক্সবাজারের উখিয়া সীমান্তে অস্ত্র পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে একটি শর্ট গান ও একটি চাকুসহ এক অস্ত্র পাচারকারীকে আটক করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে সদা জাগ্রত অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমণ্ডলেও ভূয়সী প্রশংসা অর্জন করেছে ব্যাটালিয়নটি।

সাম্প্রতিক সময়ে উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অস্ত্র পাচারের গোপন সংবাদের ভিত্তিতে জীম্বংখালী বিওপি’র আওতাধীন এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে অধিনায়কের দিকনির্দেশনা ও পরিকল্পনায় গোপন সংবাদের ভিত্তিতে জীম্বংখালী বিওপি’র নায়েক মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে জীম্বংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-১৬ হতে আনুমানিক ৩.৫ কিলোমিটার পশ্চিমে এবং বিওপি হতে আনুমানিক ১.৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে জীম্বংখালী পাড়া নামক স্থান থেকে মোহাম্মদ রফিক (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত মোহাম্মদ রফিকের পিতার নাম মৃত সিরাজুল ইসলাম। তার বাড়ি গোদার বিল গ্রামে, নয়াপাড়া, টেকনাফ।

এ সময় তার কাছ থেকে একটি শর্ট গান (পিস্তল) ও একটি চাকু উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত পিস্তল (শর্ট গান) ও চাকু আলামত হিসেবে থানায় জমা দেওয়ার প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দুষ্কৃতকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে উখিয়া ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com