সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

  |   সোমবার, ৩০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   118 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকায় জমি দখলের চেষ্টা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, কুতুপালং এলাকার বাসিন্দা আনোয়ারা বেগম (৪৫) গত ২৯ মে শনিবার বিকাল আনুমানিক ৫টার দিকে তার বসতভিটাতে এ ঘটনার শিকার হন।

তিনি অভিযোগ করেন, একই এলাকার বাসিন্দা জাগির হোসেন (৫৫), তার স্ত্রী হাসিনা বেগম (৪২) এবং মেয়ে জান্নাত আরা (১৮) আল্লার দান নামের এক ছেলে পূর্ব পরিকল্পিতভাবে তার বসতভিটির উত্তর-পশ্চিম কোণের প্রায় ৬ কড়া জমি অস্ত্র নিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।

ভুক্তভোগীর দাবি, ঘটনার দিন অভিযুক্তরা দা, লাঠিসোটা ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তার বসতভিটিতে প্রবেশ করে তাকে ও তার মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা সেখানে থাকা ঘেরাবাঁধ ও গাছপালা ভাঙচুর করে, যার ফলে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ সময় আনোয়ারা বেগম ও তার মেয়ে বাধা দিলে অভিযুক্তরা তাদের মারধর ও হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী আরও জানান, প্রধান অভিযুক্ত জাগির হোসেনের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে।

ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর ভুক্তভোগী উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ২০২১ সালে। তৎসময়ে তারা এসব দখলবাজি ও অন্যন্য বিরোধ না করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন থানায়। এ ঘটনায় উপস্থিত অনেক সাক্ষীও ছিলেন বলে বলে জানা গেছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com