সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রামুতে পরোয়ানাভুক্ত কিশোর গ্যাং লিডার সুজন গ্রেফতার

  |   বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   131 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামুতে পরোয়ানাভুক্ত কিশোর গ্যাং লিডার সুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃশাহারিয়া নাজিম জয়

কক্সবাজারের রামু উপজেলা এলাকায় কিশোর গ্যাং দমনে জোরদার অভিযানের অংশ হিসেবে পরোয়ানাভুক্ত আসামী ও কথিত গ্যাং লিডার আলী আহমদ নুর হোসেন (প্রকাশ সুজন)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সুজন দীর্ঘদিন ধরে এলাকায় একটি কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আসছিল এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা ছিল।

অনুসন্ধানে আরও জানা গেছে, তার নেতৃত্বাধীন গ্যাংয়ে কুত্তা সেলিম, আতিকুর রহমান বাবু, মো. ইমন (প্রকাশ বাবু), মো. বাদল,সাফিয়ান ও পারভেজসহ আরও বেশ কয়েকজন সক্রিয় রয়েছে। তারা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এসব কিশোরদের দিয়ে নানা অপরাধ সংঘটিত করানো হতো এবং পুরো গ্যাংটি সুজনের নিয়ন্ত্রণে পরিচালিত হতো। পাশাপাশি, তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে সুজনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে।

এ বিষয়ে রামু থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া বলেন, “গ্রেফতারকৃত সুজন একজন কিশোর গ্যাং লিডার এবং তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরও জানান, এলাকায় সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কিশোর গ্যাং নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com