সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শালিক রেষ্টুরেন্টে নিয়মিত কর্মচারী নির্যাতনের গুরুতর অভিযোগ

দেশবিদেশ ডেস্ক:   |   রবিবার, ১৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   125 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শালিক রেষ্টুরেন্টে নিয়মিত কর্মচারী নির্যাতনের গুরুতর অভিযোগ

কক্সবাজারের শালিক রেস্তোরাঁয় সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

এক বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, অতীতেও প্রতিষ্ঠানটিতে শ্রমিক-কর্মচারী নির্যাতনের ঘটনা ঘটেছে এবং বর্তমানে সেই নির্যাতন অব্যাহত রয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ না করায় এ ধরনের নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, রেস্তোরাঁয় সংঘটিত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে নারী কর্মচারীদের ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত গুরুতর অপরাধ।

এ ঘটনায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন স্কপ কক্সবাজার জেলা কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা রফিকুল ইসলাম এবং সদস্য সচিব এম জসিম উদ্দিন।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com