মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শালিকের চাকরিচ্যুত জিএম স্বাধীনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা মামলা

নিজস্ব প্রতিবেদকঃ   |   সোমবার, ১৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শালিকের চাকরিচ্যুত জিএম স্বাধীনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা মামলা

কক্সবাজারের আলোচিত রেস্তোরাঁ ‘শালিক’-এর চাকরিচ্যুত জেনারেল ম্যানেজার (জিএম) মুজিবুর রহমান স্বাধীনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। একটি মামলা হয়েছে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এ এবং অন্যটি ঢাকার শেরেবাংলা নগর থানায়।

রোববার (১৭ মে) ভুক্তভোগীরা এসব মামলা দায়ের করেন বলে জানা গেছে। অভিযোগ ওঠার পর তাকে শালিক রেস্তোরাঁর জিএম পদ থেকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাছির উদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এ দায়ের করা ধর্ষণ মামলায় এক কিশোরী অভিযোগ করেন, গত ২০ মার্চ রাত সাড়ে ৮টার দিকে শালিক রেস্তোরাঁর দ্বিতীয় তলার কনভেনশন হলের পশ্চিম পাশের দক্ষিণ কর্নারের একটি কক্ষে তাকে ডেকে নেন অভিযুক্ত স্বাধীন। সেখানে তিনি নিজের স্ত্রীর অসুস্থতার কথা বলে ভুক্তভোগীকে বাসায় গিয়ে দেখভাল করার অনুরোধ করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, কিশোরী ওই প্রস্তাবে অপারগতা জানালে স্বাধীন জোরপূর্বক তাকে প্রায় ১০ মিনিট ধরে ধর্ষণ করেন।

অন্যদিকে ঢাকার শেরেবাংলা নগর থানায় দায়ের করা ধর্ষণচেষ্টা মামলায় বাদী উল্লেখ করেন, গত ৯ মে ব্যবসায়িক আলাপের জন্য তিনি বড় বোনের জামাইয়ের সঙ্গে ঢাকায় যান। সেখানে রাতে অভিযুক্ত স্বাধীন বাদীর বড় বোনকে একটি কক্ষে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

দুটি ঘটনার পর পৃথকভাবে মামলা দায়ের হলে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শালিক রেস্তোরাঁর স্বত্বাধিকারী নাছির উদ্দিন বলেন, “মুজিবুর রহমান স্বাধীনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো জানার পর তাকে প্রতিষ্ঠানের জিএম পদ থেকে চাকরিচ্যুত করা হয়েছে।”

তবে ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com