বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
ক্ষমতার দাপটে পরিবেশ ধ্বংস

​এবার পাহাড় কেটে দালান নির্মাণের অভিযোগ গাড়ি চালক মিন্টুর বিরুদ্ধে!

নিজস্ব প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   27 বার পঠিত   |   পড়ুন মিনিটে

​এবার পাহাড় কেটে দালান নির্মাণের অভিযোগ গাড়ি চালক মিন্টুর বিরুদ্ধে!

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে আইন-কানুন ও প্রশাসনের তোয়াক্কা না করে প্রকাশ্যে পাহাড় কেটে দালান নির্মাণের অভিযোগ উঠেছে মোহাম্মদ ইসহাক মিন্টু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, একটি আন্তর্জাতিক সংস্থায় গাড়িচালক হিসেবে কর্মরত থাকার প্রভাব খাটিয়ে তিনি এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

ঘটনাটি ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম লার পাড়া (লাহারপাড়া) এলাকায়। অভিযুক্ত মোহাম্মদ ইসহাক মিন্টু ওই এলাকার মৃত জাফর আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম লার পাড়ার একটি বড় পাহাড়ের পাদদেশ কেটে সেখানে দালান নির্মাণের কাজ চলছে। পাহাড়ের নিচের অংশ কেটে ফেলার ফলে পুরো পাহাড়টি ধসের ঝুঁকিতে পড়েছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। বিশেষ করে বর্ষা মৌসুমে যেকোনো সময় বড় ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে, যা প্রাণহানির কারণ হতে পারে বলে তাদের শঙ্কা।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, মিন্টু একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় (আইএনজিও) গাড়িচালক হিসেবে কর্মরত। সেই পরিচয়কে কাজে লাগিয়ে এবং প্রশাসনের নজরদারিকে উপেক্ষা করে তিনি পাহাড় কাটার মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িয়েছেন। প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় তিনি পাহাড়ের নিচে পাকা ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, একটি বিদেশি সংস্থার গাড়িচালক হয়ে মিন্টু যেভাবে পাহাড় কেটে দালান নির্মাণ করছে, তা উদ্বেগজনক। প্রশাসনের চোখের সামনে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ ইসহাক মিন্টু। এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি পাহাড় কাটার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

উল্লেখ্য, কক্সবাজারে দীর্ঘদিন ধরে অবৈধ পাহাড় কাটার কারণে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে। প্রতিবছর পাহাড় ধসে প্রাণহানির ঘটনাও ঘটছে। এ অবস্থায় পশ্চিম লার পাড়ার কথিত পাহাড় কাটা ও ঝুঁকিপূর্ণ নির্মাণকাজের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com