বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
মূলহোতাসহ গ্রেপ্তার ১

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার

প্রেস বিঙ্গপ্তিঃ   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   22 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত পাঁচ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছে কক্সবাজার জেলা পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা মো. জাকারিয়া প্রকাশ জাকারিয়া (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) কক্সবাজার জেলা পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২২ জুলাই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১১ এলাকা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা শিশুটিকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে তার পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় অপহৃত শিশুর একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ঘটনার পর জেলা পুলিশের একাধিক আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে অপহরণকারী চক্রের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলেও বুধবার ভোরে উখিয়া উপজেলার কুতুপালং এলাকা থেকে চক্রের মূলহোতা জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শিশু ও সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে পরিবারের জিম্মায় রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com