মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সমিতিপাড়ার সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

জয় বৈদ্য   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সমিতিপাড়ার সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

কক্সবাজার শহরের সমিতিপাড়ায় সংঘটিত চাঞ্চল্যকর সুকান্ত হত্যা মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫, কক্সবাজার।

সোমবার (২৭ জুলাই) র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে আসছে। পেশাদারিত্ব, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা নজরদারি এবং জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজারের সমিতিপাড়ায় সংঘটিত সংঘর্ষের ঘটনায় সেলুনকর্মী কিশোর সুকান্ত (১৫) হত্যা মামলার ৪ নম্বর এজাহারনামীয় পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গত ২৬ জুলাই রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে কক্সবাজার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকা থেকে অভিযান চালিয়ে কক্সবাজার সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া (বাগানপাড়া) এলাকার বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে বাপ্পি (২০)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com