শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৬৪ বিজিবি-এর বিশেষ অভিযানে নাফ নদীর তীর থকে পরিত্যক্ত অবস্থায় এসএমজি, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি:   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত   |   পড়ুন মিনিটে

৬৪ বিজিবি-এর বিশেষ অভিযানে নাফ নদীর তীর থকে পরিত্যক্ত অবস্থায় এসএমজি, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান এলাকা থেকে একটি এসএমজি, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ মার্চ) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর জিম্বংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, নাফ নদী সংলগ্ন কেওড়া বাগান এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনার তথ্য পেয়ে বিজিবি টহল জোরদার করে। এর ধারাবাহিকতায় দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জিম্বংখালী বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার বিআরএম–১৫ এর প্রায় ৮০০ গজ উত্তরে এবং বিজিবির ৫.৫ নম্বর পোস্টের পূর্বদিকে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে সন্ত্রাসীদের উপস্থিতি না পাওয়া গেলেও এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মায়ানমারে তৈরি একটি এসএমজি, ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ম্যাগাজিন টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com