নিজস্ব প্রতিবেদকঃ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ | প্রিন্ট | 20 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার হোটেল জোনের বীচ ভিউ রেষ্টুরেন্টে অনুষ্টিত ইফতার মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্বে করেন সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন,জেলা শিক্ষক সমিতির সভাপতি হোসাইনু ইসলাম মাতবর,জেলা আইনজীবী সমিতির আপ্যায়ন বিষয়ক সম্পাদক এডভোকেট রিদুয়ানুল হক,কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক জসিম উদ্দিন,সোনালী অতীত ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক,দৈনিক যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন,দৈনিক রুপালী সৈকত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সদর প্রেসক্লাবের সদস্য আবুল হাসেম।
এতে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ন মতমত দেন সদর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি গোলাম আরিফ লিটন,এম এ সাত্তার,সহ সম্পাদক বলরাম দাশ অনুপম,সাংগঠনিক সম্পাদক শহিদুল করিম শহিদ,অর্থ সম্পাদক জাহাঙ্গির আলম শামস,দপ্তর সম্পাদক শাহী কামরান,নির্বাহী সদস্য মহিউদ্দিন মাহী,মিজানুর রহমান,দৈনিক দেশ বিদেশ মাল্টিমিডিয়া প্রধান মো: ফেরদৌস ওয়াহিদ,নেজাম হাযদার প্রমুখ।
এ সময় বক্তারা দেশ,জাতী ও মুসলিম উম্মার জন্য দোয়া ও বিশ^ শান্তি কামনা করেন।