শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ পরিচালিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের শিক্ষা সহায়তা- ২০২৫ প্রদান সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ পরিচালিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের শিক্ষা সহায়তা- ২০২৫ প্রদান সম্পন্ন

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ পরিচালিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের শিক্ষা সহায়তা- ২০২৫ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৭ মার্চ পরিষদের অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠানে উক্ত শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
এবছর একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলে মোট ৩৩ জন ছাত্রছাত্রীকে ভদন্ত সত্যপ্রিয় মহাথের শিক্ষা সহায়তা প্রদান করা হয়। শিক্ষা সহায়তা হিসেবে প্রত্যেক শিক্ষার্থী নগদ তিন হাজার টাকা পেয়ে থাকে।
রামু, সদর, উখিয়া, টেকনাফ ও চকরিয়া উপজেলার আবেদনকারী বৌদ্ধ ছাত্রছাত্রীদের মাঝে উক্ত শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, সমাজের পিছিয়ে পড়া ও অস্বচ্ছল ছাত্রছাত্রীদের মাঝেই উক্ত শিক্ষা সহায়তা বিতরণ করা হয়ে থাকে। বছর বছর আমরা বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের এই সংখ্যা বৃদ্ধির চেষ্ঠা করছি। তিনি আরো জানান, পরের বছর হতে এলাকার অন্যান্য সম্প্রদায়ের পিছিয়ে পড়া ও অস্বচ্ছল ছাত্রছাত্রীদেকেও ভদন্ত সত্যপ্রিয় মহাথের শিক্ষা সহায়তার আওতায় আনা হবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com