সংবাদ বিজ্ঞপ্তিঃ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ | প্রিন্ট | 21 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ পরিচালিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি–২০২৫ এর সম্মাননা প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ২৭ মার্চ পরিষদের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।
এ বছর মোট ৬০ জন ছাত্রছাত্রীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৭ জন ট্যালেন্টপুল এবং ৩৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী তৃতীয় থেকে সপ্তম শ্রেণীর অন্তর্ভুক্ত।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এতে উত্তীর্ণদের নিয়ে পরবর্তী ১৭ জানুয়ারি মৌখিক (আবৃত্তি) পরীক্ষা গ্রহণ করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার সম্মিলিত ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে ৬০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষক-অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।