শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

  |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   24 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

আগামী রোববার থেকে সারাদেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ২ দিনের মধ্যে আক্রান্ত গ্রামাঞ্চলে সিরিঞ্জ ও ভ্যাকসিন পাঠিয়ে দেয়া হবে। ৬ মাস বয়স থেকে শুরু করে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেয়া হবে।

তিনি জানান, সারাদেশে টিকাদান কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। এছাড়াও হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে।

এ সময় সামনে জরুরি সময় আসছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে দরিদ্র শিশুদের জন্য টিকা কিনতে সহায়তা প্রদানকারী সংস্থা গ্যাভির কাছে বর্তমানে ২১ দশমিক ৯ মিলিয়ন হামের টিকা আছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com