শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিতে ৪৪২ তম স্কাউট ইউনিট লিডার এডভান্সড কোর্সের জমকালো তাবু জলসা সম্পন্ন

বার্তা পরিবেশক :   |   শুক্রবার, ০৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিতে ৪৪২ তম স্কাউট ইউনিট লিডার এডভান্সড কোর্সের জমকালো তাবু জলসা সম্পন্ন

৪৪২ তম স্কাউট ইউনিট লিডার এডভান্সড কোর্সের তাবু জলসা কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজে সম্পন্ন হয়েছে।

৬ দিন ব্যাপী এই কোর্সের ৫ম দিনে জমকালো আয়োজন ছিল তাবু জলসায়। এতে বিশেষ আকর্ষণ ছিল প্রশিক্ষণার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা। প্রশিক্ষণর্থীদের মধ্যে ৫ টি গ্রুপে বিভক্ত হয়ে চমকপ্রদভাবে তাদের পরিবেশনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেইনার প্রফেসর মোহাম্মদ মোজাহের হোসাইন। তিনি বলেন, বায়তুশ শরফ বাংলাদেশের একটি মডেল প্রতিষ্ঠান। এমন প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেয়া সম্ভব। কক্সবাজারে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির মাধ্যমে স্কাউট আন্দোলন সফলভাবে এগিয়ে যাচ্ছে। তাই তিনি বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুলকে ধন্যবাদ জানান।

প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম। তিনি বলেন, যারা স্কাউট প্রশিক্ষণ গ্রহণ করে তারাই হলো দেশের চৌকস নাগরিক। তারা সমাজ ও দেশের প্রয়োজনে নিবেদিত স্বেচ্ছাসেবী ব্যক্তি। স্কাউটে জড়িত শিক্ষকরা সমাজের অন্যন্য ব্যক্তিত্ব। তবে শুধু প্রশিক্ষণ নিলে হবে না, প্রশিক্ষণের আলো সবখানে ছড়িয়ে দিতে হবে। জাতীয়ভাবে কক্সবাজারে স্কাউট আন্দোলন অনেক এগিয়ে। আরো এগিয়ে নিতে প্রশাসনসহ সবার ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহেদ মিয়া।
তিনি বলেন, দেড় বছরে ৭২ টি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন কক্সবাজারে। যা সত্যিই প্রশংসার দাবিদার কক্সবাজার জেলা স্কাউট।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়তুশ শরফ স্কুল এন্ড কলেজেের অধ্যক্ষ মোহাম্মদ ছৈয়দ করিম। জেলা স্কাউট সাধারণ সম্পাদক আনসারুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক জেলা স্কাউট সাধারণ সম্পাদক ফরিদুল আলম।প্রশিক্ষণের অনুভূতি প্রকাশ করেন অংশগ্রহণকারি শিক্ষক রেজাউল করিম।
কক্সবাজার জেলা স্কাউটসের আয়োজনে দেশের বিভিন্ন জেলার ৪২ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন। ১০ প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com