শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
শোকবার্তা

পেশকার আমির হোসাইনের পিতার মৃত্যুতে উখিয়া সমিতির শোক

দেশবিদেশ ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পেশকার আমির হোসাইনের পিতার মৃত্যুতে উখিয়া সমিতির শোক

কক্সবাজারস্থ উখিয়া সমিতির সম্মানিত সদস্য ও কক্সবাজার চীফ জুডিশিয়াল আদালতের পেশকার আমির হোসাইনের শ্রদ্ধেয় পিতা মরহুম সৈয়দ আহম্মদের ইন্তেকালে কক্সবাজারস্থ উখিয়া সমিতির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ এক যৌথ শোকবার্তায় বলেন, মরহুম সৈয়দ আহম্মদ ছিলেন একজন সৎ, বিনয়ী, ধর্মপ্রাণ ও সমাজহিতৈষী ব্যক্তি। তাঁর কর্ম, আদর্শ ও মানবিক গুণাবলি সমাজে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের পাশাপাশি সমাজ একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারিয়েছে।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সবরের সঙ্গে বহন করার তাওফিক দান করেন।

এছাড়া তারা মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, তিনি যেন মরহুমের কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচায় পরিণত করেন, তাঁর নেক আমলসমূহ কবুল করেন এবং পরকালে উত্তম প্রতিদান দান করেন।

আমিন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com