| বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | প্রিন্ট | 24 বার পঠিত | পড়ুন মিনিটে
আমার বক্তব্য হচ্ছে, আমি বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি ও নানা কর্মকান্ডের বিরুদ্ধে কথা বলি। এই কারণে আমার কিছু সহকর্মী আমার উপর চরম ক্ষুব্ধ। তারা বিভিন্ন সময় আমাকে নাজেহাল ও হয়রানিসহ নানাভাবে কপোকাত করতে চেষ্টা করেন। এর অংশ হিসেবে তারা আমার বড় ধরণের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তারই অংশ হিসেবে তারা আমার বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। আমরা কথা হচ্ছে- অভিযোগ দায়ের করার পর কর্তৃপক্ষ অভিযোগের তদন্ত করবেন। তদন্তে আমার অপরাধ প্রমাণ হলে আমি যা শাস্তি হয় তা মাথা পেতে নেবো। কিন্তু তার আগেই সাংবাদিক ভাইদের কাছে আমার নামে মিথ্যা তথ্য দিয়ে সম্পূর্ণ মনগড়া ও মিথ্যা সংবাদ পরিবেশন করা বেআইনি ও অবমাননাকর।
আমি কোনো বাড়াবাড়িতে যেতে চাই না। আমি সবার সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষাদান করে শিক্ষার্থী ও বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ উন্নতি করতে চাই। আমার সহকর্মীদের প্রতি অনুরোধ- আপনারা একজন মানুষের চরিত্র নিয়ে অহেতুক কালেমা লেপন করে তাকে হেয় করবেন না। আপনাদেরও পরিবার-সমাজ আছে। সবাই সহনশীল, ভদ্র ও মার্জিত আচরণ করুন।
পরিশেষে আমি প্রচারিত সংবাদে প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি এবং উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
রেজাউল করিম
সহকারী শিক্ষক, বিমানবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়