| রবিবার, ২৮ জুন ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত | পড়ুন মিনিটে
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বেসামরিক শাখায় ৩২১ ক্যাটাগরিতে মোট ৫৪৮ জনকে নিয়োগ দেবে বাহিনীটি। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি আগামী ২৩ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ:
মোট পদের সংখ্যা: ৩২১ পদে মোট ৫৪৮ জন
গ্রেড: ১৩তম থেকে ২০তম
বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে ১৮–৩২ বছর।
আবেদন ফি: ২০০ টাকা (পে–অর্ডার/ ব্যাংক ড্রাফট)।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা সরাসরি আবেদন করতে হবে। খামের ওপর পদের নাম, নিজ জেলা ও কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জুলাই, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।