মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে কক্সবাজারে সচেতনতামূলক র‍্যালি

প্রেস বিজ্ঞপ্তি   |   সোমবার, ২৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে কক্সবাজারে সচেতনতামূলক র‍্যালি

নারী ও শিশু নির্যাতন, সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন ২৬ ) কক্সবাজার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে নারী অধিকার, সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

এতে বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নারী, অভিভাবক, সমাজসেবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

পাশাপাশি মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও র‍্যালিতে সক্রিয়ভাবে অংশ নেন।

অংশগ্রহণকারীরা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।

এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, নারী ও শিশু নির্যাতন রোধ, নারীর ক্ষমতায়ন এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com